মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শীতের প্রকোপ আরও বাড়বে

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশে শীতের প্রকোপ আরও বাড়বে। কারণ ফের শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। সারাদেশে আজ রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এখনই শৈত্যপ্রবাহের ঘোষণা না দিলেও আজ কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু আকারে শৈত্যপ্রবাহ। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। অর্থাৎ, এসব অঞ্চলে এখনই বেশ শীত রয়েছে। শৈত্যপ্রবাহ শুরু হলে শীত আরও বেড়ে যাবে।

এদিকে আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও বলেছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com