মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বাড়ায় মানসিক চাপ শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ নিজের ঘর থেকে শিশুশ্রম বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

আনসার-ভিডিপি সব সময় মানুষের পাশে দাঁড়ায়: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় জনগণের নিরাপত্তা দিতে পাশে দাঁড়িয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আনসার-ভিডিপি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি সব সময় মানুষের পাশে দাঁড়ায়। বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস নির্মূলে নিরলস কাজ করে যেতে হবে আনসার বাহিনীকে। মহামারি থেকে দেশের মানুষকে মুক্তি দিতে সরকারের সব প্রচেষ্টা অব্যাহত আছে জানিয়ে প্রধানমন্ত্রী করোনার টিকা নিতে জনগণকে উৎসাহী করতে আনসার বাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ১৯৭১ এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান, তখন আনসার-ভিডিপির সদস্যরাও মুক্তির সে সংগ্রামে অংশ নেন। শুধু তা-ই নয়, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রও দেন।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যখন আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছিল, রেললাইন তুলে মানুষ হত্যার চেষ্টা করেছিল, সে পরিস্থিতি মোকাবিলায়  আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। তারা তখন সফলভাবে এ অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেন।

এ বছর সাহসিকতা এবং কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ক্যাটাগরিতে পদক পান ১৪০ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com