বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

পরীক্ষার দাবিতে চবিতে চলছে বিক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৬ বার পঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা চলমান পরীক্ষাগুলো স্থগিত না করতে এবং যে পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশিত হয়েছে সেগুলো নেওয়ার দাবি জানান।

নিজেদের ভোগান্তির কথা উল্লেখ করে দর্শন বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী কানন বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর আন্দোলনের প্রেক্ষিতে পরীক্ষা শুরু হয়। ফলে আমরা বাসা থেকে ক্যাম্পাসে এসেছি। হল বন্ধ থাকায় বাসা ভাড়া নিয়ে থাকছি। এখন বলা হচ্ছে পরীক্ষা হবে না। কর্তৃপক্ষের এ কেমন সিদ্ধান্ত?’

তিনি বলেন, আমাদের দাবি দুটো। প্রথমত চলমান পরীক্ষা অব্যাহত রাখা এবং রুটিন দেওয়া পরীক্ষাগুলো নিয়ে নেওয়া।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এজাজ আহামেদ নিশান বলেন, ২০১৯ সালের পরীক্ষা ২০২১ সালে হচ্ছে। কেবল দুটো পরীক্ষা হওয়ার পরই এখন আবার স্থগিত হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত স্বৈরাচারী ও অমানবিক। যদি পরীক্ষা স্থগিত হয় শিক্ষার্থীদের মনোবল আরও ভেঙে পড়বে বলেও জানান তিনি।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের সকল দাবি প্রক্টর অফিসে এসে জানানোর আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com