বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ঢাকা-১৪ আসনে আ.লীগের আগা খান হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। এই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় আজ শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপি এই আসনে নির্বাচন বর্জন করে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে গত ২৩ জুন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এই আসনে আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ জুন। মনোনয়ন বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৩ জুন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com