বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

৮৮ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৪৭ বার পঠিত

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ফের ৮৮ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ এক বিবৃতিতে বলেছেন, কারখানাটি কেবল চলমান বিধিনিষেধ আদেশই লঙ্ঘন করেনি বরং তারা অনিবন্ধিত বিদেশি কর্মীদের ব্যবহার করে আইন ভঙ্গ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযানের সময় ৯৯ জন ভারতীয় নাগরিক, ৮৮ বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি, তিন ইন্দোনেশিয়ান, একজন নেপালি ও পাঁচ জন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে না পারায় কারখানাটিকে পুলিশ কর্তৃক ১০ হাজার এবং শ্রম বিভাগ কর্তৃক ২০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

মালয়েশিয়ান পুলিশ, শ্রম বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগের (জেপিএন) ৯০ জন ইমিগ্রেশন অফিসার এবং ৩৫ জন প্রয়োগকারী কর্মকর্তা নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ৬, ২১ ও ২৯ জুন অভিবাসন বিভাগের তিনটি অভিযানে ৭০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১৮২ জন বাংলাদেশিও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com