বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, চালক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৪৪ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাক ও কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। একটি ট্রাক পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে চালক নিহত হন। এ দুর্ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত চালক শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে কাজেম আলী (৫০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপরে একটি ট্রাক পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক মারা যান। হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com