শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

দিনাজপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৭১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি : মাস খানেক আগে মোবাইলে কথা ও পরিচয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে মধ্যে রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ৩ বন্ধু মিলে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৯ জুলাই) মধ্যে রাতে খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এই অভিযোগ গত শনিবার খানসামা থানায় মামলা করেন তরুণী (১৯) নিজেই। থানায় মামলা হওয়ার পরে ওই রাতেই মূল আসামি প্রেমিক সেফাউল ইসলাম ওরফে ইমরানকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত খানসামা উপজেলার গোবিন্দপুর এলাকার সাহাদাত হোসেনের ছেলে। অপর দুই আসামি খামার বিষ্ণুগঞ্জ মন্ত্রীপাড়া এলাকার সুজন ইসলাম (২২) ও মুকুল শর্মা (২৩) পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আনুমানিক ২০-২৫ দিন আগে সেফাউল ইসলাম ওরফে ইমরান ও সুরাইয়া আক্তারের মধ্যে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। এরপরে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন প্রেমিক ইমরান। পরে মেয়েটির গ্রামের দুই যুবক সুজন ইসলাম ও মুকুল শর্মার সহযোগিতা নেন। গত শুক্রবার রাতে ফোন করে জরুরি গোপন কথা আছে বলে কাকুতি-মিনতি করে প্রেমিকাকে দেখা করতে বলে। পরে বাড়ির বাইরে আসলে প্রেমিক ইমরান এবং প্রেমিকের দুই সহযোগী সুজন ইসলাম ও মুকুল শর্মা মেয়েটিকে তুলে নিয়ে খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পিছনে নিয়ে যান।

অভিযোগ, সেখানে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে সেফাউল ইসলাম ইমরান, মুকুল শর্মা ও সুজন ইসলাম ধর্ষণ করে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় মেয়েটির ব্যবহৃত মোবাইল ফোন ও পরনের কামিজ নিয়ে যান। পরে মেয়েটির চিৎকার শুনে স্কুলের পাশেই রাস্তার পথচারীরা এগিয়ে এসে বিবস্ত্র আবস্থায় মেয়েটিকে দেখতে পান। এ সময় কাপড় যোগাড় করে পথচারী ও এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দেন।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন বলেন, ‘ ওই তরুণীর ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন। এই ঘটনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com