শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি

আরও ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি ঘণ্টায় তিনজনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ৮০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে মৃত দুজনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৩ জন, বেসরকারি হাসপাতালে ৬৭ ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন।

এছাড়া চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ৭৬৭ জন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com