বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

আগামী ১ সেপ্টেম্বর সংসদের চতুর্দশ অধিবেশন শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের চতুর্দশ (২০২১ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন বসবে আগামী ১ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেদিন বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৭ ভাদ্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ (২০২১ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com