মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

রাজধানীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভেতরে পুকুরে ডুবে লতা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজিয়া নামের আরও এক শিশু অসুস্থ রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মা মুক্তা বলেন, আমি আজিমপুরে ভিক্ষা করছিলাম। আর ওরা কয়েকজন মিলে স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করছিল। গোসল করার সময় আমার মেয়ে পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের রনি মার্কেটের ৬ নম্বর গলি এলাকার নূর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে লতা ছিল বড়। লতার বাবা জয়নাল হোসেন রিকশা চালান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com