বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

বুধবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২১৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আজ সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা থাকলেও আসছে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ফাইজারের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। ফাইজারের এই ১০ লাখ টিকা আগামী বুধবার (১ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে।
তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল তা আজ না এসে বুধবার (১ সেপ্টেম্বর) দেশে পৌঁছাবে।

এছাড়া, আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কি না, সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার আসার কথা জানিয়েছিল। এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।
২৩ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে ১০ লাখ ডোজ আসছে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com