শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট

যা করবেন অল্প বয়সে চুল পাকলে

  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

নিউজ ডেস্ক : অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা এখন অনেকেরই। সেক্ষেত্রে বাজার চলতি হেয়ার কালার ব্যবহার না করার সিদ্ধান্তই দেন অনেকে। আসলে ক্ষতিকারক রাসায়নিক থেকে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়। তবে পাকা চুল নিয়ে দু:খ না করে এই সমস্যা থেকে রেহাই পেতে কাজে লাগান। জেনে নিন কিছু প্রতিকার…

এক. আমলকি-এই প্রাকৃতিক খাদ্য উপাদানটি পাউডার ও তেল দুভাবেই ব্যবহার করা যায়। আমলা তেল চুলের কালো রঙ ধরে রাখতে সাহায্য করে এবং পাউডার চুলকে খুশকি মুক্ত রাখতে ব্যবহার করা যায়।

দুই. পেয়াজ বাটা চুলের অকালে পেকে যাওয়া ঠেকাতে অত্যন্ত কার্যকরী উপাদান। পেঁয়াজ বেটে প্রতিদিন চুলের গোড়ায় মালিশ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। অল্প ক’দিনের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

তিন. আমলকির গুঁড়োর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট চুলের গোড়ায় মালিশ করুন। তারপর ভাল ভাবে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

চার. বাদাম চুলের জন্য খুবই উপকারী। সুন্দর চুল ধরে রাখতে বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে লাগালে চুল স্বাস্থ্যজ্জ্বল হয়ে উঠে।

পাঁচ. পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে হলে প্রতিদিন নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। সপ্তাহ দুয়েকের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

ছয়. ছোলা বি১২ ও ফোলিক এসিডে ভরপুর। তাই সকালে খালি পেটে ছোলা খাওয়া স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি চুল কালো করার জন্যে যথেষ্ট উপাদেয়।

সাত. চুলের সুরক্ষায় হেনার ব্যবহার অনেক পুরনো। চুল ধূসর হয়ে যাওয়া ঠেকাতে সরিষা তেলের সঙ্গে হেনা পাতার মিশ্রণ অনেক উপকারি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com