মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

করোনায় একদিনে আরো ২৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

ঢাকা : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ২৫১ জন।

১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com