সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প আজ পবিত্র শবে কদর মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে দলটির মহানগর শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকীকে। সদস্য সচিব করা হয়েছে মিফতাহ সিদ্দিকীকে।

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন। মিফতাহ সিদ্দিকী একথা জানান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পাওয়া যুগ্ম আহ্বায়করা হলেন হুমায়ুন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কায়েস লোদী, জিয়াউর গনি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মেসবাউদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী ও অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

সদস্যরা হলেন- নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দিপক, নজীবুর রহমান নজীব, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহি, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জানুয়ারি সিলেট বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে নাসিম হোসাইনকে সভাপতি ও বদরুজ্জামান সেলিম সম্পাদক হন। ২০১৮ সালে সিলেট সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে তখন দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com