শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক পদে জনপ্রিয়তায় এগিয়ে পিংকু

  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রায় তিন বছর ধরে ফরিদপুরের জেলায় বিএনপির কমিটি নেই। ৫ই সেপ্টেম্বর ২০১৯ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়া হয়। কে হচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৃণমূলের নেতারর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও সমাজসেবক মাহাবুবুল হাসান পিংকু এ পদে সবচেয়ে এগিয়ে আছেন। ফরিদপুরের তৃণমূলে নেতা কর্মীদের মাঝে মাহাবুবুল হাসান পিংকুর জনপ্রিয়তা রয়েছে বেশি।

Open photo

যুবদল নেতা মাহবুবুল হাসান পিংকু ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ দিনের একটি একটি পরিচিত মুখ। শহীদ জিয়ার হাত ধরে শিশু সংগঠন হয়ে তিনি এখন একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে বিএনপিতে সক্রিয় রয়েছেন। জেলা যুবদল ও ছাত্রদল তার সমর্থনে কাজ করছে। দশম সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে তিনি ফরিদপুর সদর উপজেলা থেকে লক্ষাধিক ভোট পান।

ওই নির্বাচনে তাকে বিশেষ কারচুপির মাধ্যমে পরাজিত করা হয় বলে কর্মী-সমর্থকদের অভিযোগ। মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, তৃণমূলের আকাক্সক্ষার ভিত্তিতে আমাকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক করা হলে মহান আল্লাহর রহমতে ফরিদপুরে বিএনপিকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিএনপির প্রতিটি কর্মসূচি ফরিদপুরে কঠোর ভাবে পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com