রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

টঙ্গীতে গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন লেগেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চেরাগআলীর ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, বেশ কয়েক দিন ধরে ব্যাপারী বাড়ির ওই গ্যাস লাইন থেকে বুদ বুদ করে গ্যাস বের হচ্ছিল। তিতাসকে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি।

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক এসকে তুহিন জানান, সকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুর করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। মনে হচ্ছে পাইপ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com