মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন থিয়েটার থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের!

  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার পঠিত

মিয়ানমারে জান্তাবিরোধী চিকিৎসকদের গ্রেফতারে ব্যাপক আকারে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গ্রেফতার এড়াতে অনেক চিকিৎসক আত্মগোপন করায় ভেঙে পড়েছে মিয়ানমারের স্বাস্থ্য ব্যবস্থা।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। কর্মজীবীদের মধ্যে সবার আগে জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন চিকিৎসকরা। যেসব চিকিৎসক ওই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের এখন খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের ঘরবাড়ি ও হাসপাতালে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। এমনকি অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনের সময়ও চিকিৎসকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খবর আল জাজিরার।

গ্রেফতারের পাশাপাশি তাদের নগদ অর্থ ও সম্পদ জব্দের অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বড় অঙ্কের নগদ অর্থ দাবি করছে সেনাবাহিনী।

এদিকে বিভিন্ন বিদ্রোহী বাহিনীর আহত যোদ্ধাদের খোঁজেও হাসপাতালগুলোতে তল্লাশি চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যেসব বেসরকারি হাসপাতাল জান্তা সরকারের বিরোধিতা করা চিকিৎসকদের নিয়োগ দিয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

অভ্যুত্থানের পর মিয়ানমারে এখন পর্যন্ত ১৪০ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৮৯ জন বর্তমানে কারাগারে আছেন। হত্যা করা হয়েছে অন্তত ৩০ জন চিকিৎসককে। আর সম্প্রতি নির্বিচারে গ্রেফতারের কারণে মিয়ানমারে তীব্র চিকিৎসক সংকট দেখা দিয়েছে, ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com