শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা ডিসির বক্তব্যের প্রতিবাদে তালায় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

এবার বাগেরহাট আদালতেও জিএম কাদেরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত, ঢাকা জজ কোর্ট ও গাজীপুরের পর এবার জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের গং দের বিরুদ্ধে বাগেরহাট সদর কোর্টে মামলা হয়েছে।
৬ ই জুন ২০২২ ইং সোমবার বাগেরহাট জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ড. মোঃ আতিকুস সামাদ এর আদালতে স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের গং এর বিরুদ্ধে সাংগঠনিক স্থগিতাদেশ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেন বাগেরহাট জাতীয় মহিলা পার্টির সভাপতি । দেওয়ানী মোকাদ্দমা নং ১৭৭/২০২২।
মামলাটি পরিচালনা করেন এড. এইচ এম জহিরুল ইসলাম প্রিন্স,এড.সোয়ায়েব হাসান, এড.সাইফুল ইসলাম,এড.মহিবুর রহমান সদর কোর্ট বাগেরহাট।
উক্ত মোকাদ্দমায় স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও জাপা কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সচিব- প্রধান নির্বাচন কমিশনার কে আসমী করে করা মামলা টি কোর্ট আমলে নেয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাপা গঠনতন্ত্র কে বৃন্ধাঙ্গুলী দেখিয়ে জাতীয় কাউন্সিল না করেই জিএম কাদের নিজেকে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষনা করেন। যাহা সম্পুর্ণ রুপে জাপা গঠনতন্ত্র বিরোধী। ব্যাক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গঠনতন্ত্র বিরোধী সিদ্বান্ত কে মেনে না নিতে পেরে তৃণমূল নেতৃবৃন্দের তোপের মুখে পরেন জিএম কাদের। তারই ধারাবাহিকতায় উচ্চ আদালতে জিএম কাদেরকে কেন অবৈধ চেয়ারম্যান ঘোষনা করা হইবে না এই মর্মে একটি রীট মোকাদ্দমা দায়ের হয়। যাহার রীট মোকাদ্দমা নং ১৫০৫১/১৯। জি এম কাদের উচ্চ আদালতের রীট পিটশন কে বৃদ্বাঙ্গুলী দেখিয়ে আইনের তোয়াক্কা না করে সাংগঠনিক কর্মসুচী চালিয়ে যাচ্ছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান নয় বছরের সফল রাষ্ট্র নায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৈরী শক্তিশালী গঠনতন্ত্র যাহা অসাম্প্রদায়িক জাতীয়তাবাদে বিশ্বাসী এবং জিএম কাদের জাপা গঠনতন্ত্র বিরোধী কাজ করায় পল্লীবন্ধু এরশাদ প্রেমী কোটি জনতার হৃদয়ে রক্ত ক্ষরন হয়েছে। সেই লক্ষে স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদেরের জাপা সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে ঢাকা জজ কোর্ট মোকাদ্দমা নং ১২৩৮/২২, গাজীপুর জজ কোর্টে মোকাদ্দমা নং ৯৯/২০২২ দায়েরকৃত দেওয়ানি মামলায় সমন জারি কৃত আছে।
এছাড়াও সারা দেশের জেলায় জেলায় জাপা নেতা কর্মীরা জিএম কাদের গং এর বিরুদ্ধে ১০ থেকে ১২ টি মামলা এরই মধ্যে দায়ের করেছেন এবং আরোও ১০ থেকে ১২ টি মামলা প্রক্রিয়াধীন আছে। উক্ত মামলাটি দায়ের করেন বাগেরহাট জাতীয় মহিলা পার্টির সভাপতি ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক এই বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি দ্রুততম সময়ের মধ্যেই আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে আমি বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com