শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু

ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৯৯ বার পঠিত

পশ্চিম ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে সরবরাহ করা অস্ত্রের একটি বিশাল গুদাম ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। এ হামলায় ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানায় মস্কো।

রোববার (১২ জুন) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভিরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে খবর প্রকাশের দিন পশ্চিমা অস্ত্রের গুদাম ধ্বংসের কথা জানাল রুশ সরকার।

এর আগে বেশ কয়েক দফা মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র চালানের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাতে রুশ সেনারা তাতে হামলা চালাবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের নেতারা অস্ত্র সরবরাহ জোরদার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি বারবার আবেদন জানাচ্ছেন। এদিকে, রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা আজ জানিয়েছে, রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিশাল অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে।

এছাড়া রাশিয়ান বাহিনীর হাতে ইউক্রেনের তিনটি এসইউ-২৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের সূত্রগুলো অস্ত্র গুদামে হামলার কথা নিশ্চিত করেছেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com