বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

অবিশ্বাস্য জয়ের ম্যাচেও পয়েন্ট খোয়া গেল ইংল্যান্ডের

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য খেলে জয় পাওয়া ইংল্যান্ডকে দুঃসংবাদ দিল আইসিসি। ট্রেন্ট ব্রিজে স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে দুই পয়েন্ট কাটা পড়েছে ইংল্যান্ডের।

নির্ধারিত সময়ে নির্ধারিত ওভারের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন থ্রি লায়ন্সদের এ সাজা দেন। পয়েন্ট কাটা গেলেও ইংল্যান্ড অবশ্য আগের মতোই পয়েন্ট তালিকার আটেই থাকল। যদিও তাদের পয়েন্ট ও পয়েন্ট পারসেন্টেজে পার্থক্য এসেছে।

আইসিসি এক বিবৃতিতে বলে, ইংল্যান্ড, অবিশ্বাস্য জয়ে যাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৪২, এখন মাত্র ৪০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট পারসেন্টেজেও পরিবর্তন এসেছে, যেটা ২৫ থেকে কমে এখন ২৩.৮০।

আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিধিমালার আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার স্লো রেটের কারণে সেই দলের এক পয়েন্ট করে কাটা যাবে। যার ফলে ইংল্যান্ডের পয়েন্ট ট্যালি থেকে ২ পয়েন্ট কাটা যাচ্ছে।

এ ছাড়াও খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.২২ অনুযায়ী স্লো ওভার রেটের জন্য ইংল্যান্ডের সব খেলোয়াড়কে ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার পিছিয়ে থাকায় ফিল্ডিং দলের খেলোয়াড়দের ১০ শতাংশ হারে জরিমানা হবে।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ এবং পল রেইফেল, তৃতীয় আম্পায়ার রড টাকার, চতুর্থ আম্পায়ার মার্টিন স্যাগার্সের কাছে দায় স্বীকার করে সাজা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com