রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

বেনাপোল বন্দরে মাদকভর্তি ভারতীয় ট্রাক জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১৯ বার পঠিত

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশি করে বিপুল ফেনসিডিল, গাজা ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।

বুধবার (১৫ জুন) রাত ১১টায় বন্দরের বাইপাস সড়ক থেকে বন্দর থানা পুলিশ এ মাদকদ্রব্য জব্দ করে।

শার্শা নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়কে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক ও বাজি পাওয়া যায়।

এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাকচালকসহ অন্য পাচারকারীরা।

এদিকে স্থানীয়রা জানান, বন্দরে সিসি ক্যামেরা আর বিভিন্ন সংস্থার নজরদারি এড়িয়ে বৈধ পথে ভারতীয় ট্রাকযোগে প্রায়ই ঢুকছে মাদকের বড় বড় চালান। তবে ঘটনার সঙ্গে জড়িতরা বরাবর ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনোভাবে মাদক প্রবেশ বন্ধ হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com