রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর ‎মঠবাড়িয়া ফিশ মার্কেট উদ্বোধন ঘিরে পুরাতন ব্যবসায়ীদের ক্ষোভ

বন্যার পানিতে নৌকাডুবি, ৭ বছরের মেয়েকে বাঁচাতে জীবন দিলেন মা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২১৮ বার পঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে জুলেখা বেগম নামে ৩২ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুলেখা জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার বলেন, সকালে নিজের সাত বছরের মেয়ে তানজিনা, জা নাজমুন্নাহারসহ কয়েকজন মিলে একটি ডিঙি নৌকায় করে জুড়াইল হাওরে যান জুলেখা। এ সময় প্রবল বাতাসে নৌকাটি উল্টে গেলে শিশু তানজিনা পড়ে যায়। পরে সন্তানকে বাঁচাতে ঝাঁপ দেন তিনি। এরপর মেয়েকে উদ্ধার করলেও ডুবে যান মা। একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জুলেখার স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com