বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

প্রথম উপার্জন দিয়ে কী করেছিলেন আলিয়া?

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২১৯ বার পঠিত

জীবনের প্রথম সবকিছুতে অদ্ভুত সব সৌন্দর্য লুক্কায়িত থাকে। আর প্রথম উপার্জনে থাকে ছোট্ট ছোট্ট ইচ্ছাপূরণের গল্প। আমজনতা থেকে তারকাদেরও প্রথম উপার্জন থেকে গড়ে ওঠে অনেক গল্প।

বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। তিনি তার প্রথম উপাজর্নের টাকা দিয়ে কী করেছিলেন জানেন কি?

এ মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় প্রথম সারিতেই আসে আলিয়ার নাম। তবু প্রথম উপার্জনের স্বাদই যে আলাদা! সেই টাকাতেই আলিয়া নিজেকে দিয়েছিলেন উপহার। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটি দামি ব্যাগ নিজেকে উপহার দিই আমি। আসলে সুন্দর সুন্দর ব্যাগের ওপর আমার বড্ড লোভ! আর ভালোবাসি জিমে যাওয়ার বাহারি প্যান্ট।’ খবর আনন্দবাজারের।

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর আর ফিরে তাকাতে হয়নি। বলিউড পাড়ায় নিজেকে পাকাপোক্ত করে নিয়েছেন। আরব সাগর পেরিয়ে এখন হলিউডে পা রেখেছেন নায়িকা। তার নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে স্বামী রণবীর কাপুরকে। এছাড়াও তার হাতে রয়েছে একগুচ্ছ নতুন সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com