বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সোমবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাওলার জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১৬ জুন) তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার গ্রাহকরা গ্যাসের চাপ কম পাবেন বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য সোমবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, র্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com