সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রেমিকের মেসে মিলল নার্সের ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে স্মৃতি আক্তার (২০) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুন) দুপুরে নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি শেরপুরের নকলা উপজেলার চর মদুয়া গ্রামের মৃত নাদিরুজ্জামানের মেয়ে। তিনি চরপাড়ার সন্ধানী স্পেশালাইজড হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই উপজেলার মো. হযরত আলীর ছেলে মো. সুমন মিয়ার সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সুমন নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমের পাঁচ তলায় একটি মেসে বসবাস করতেন। সম্প্রতি সুমনকে বিয়ে করার জন্য চাপ দেন স্মৃতি। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

ঘটনার আগের দিন (শনিবার) স্মৃতি সন্ধানী হাসপাতালে ডিউটি করতে যান। পরে ওই দিন তিনি আর নিজের বাসায় ফেরেননি। পরে দুপুরে সুমনের রুমে স্মৃতির ঝুলন্ত লাশ দেখে মেসের অন্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরো বলেন, স্মৃতির গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে সুমন গতকাল (শনিবার) দুপুর থেকে নিখোঁজ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com