বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

দেশে বিদ্যুতের অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২১৮ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিদ্যুতের অভাব নেই, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে আমরা একটি অগ্রণী ব্যবস্থা নিয়েছি। যেন আগামীতে সমস্যা না হয়।
শুক্রবার (২২ জুলাই) বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অভাব না থাকলেও আগাম সতর্কতা হিসেবে সরকার সাশ্রয়ের দিকে গেছে। আমাদের সক্ষমতা আছে, তবুও আমরা ইচ্ছা করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দেশে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তবে ইন্দোনেশিয়া আমাদের ভোজ্যতেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮-২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাদের বৈধতা দেবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com