শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

ভাসানচরে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ও কানাডা

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পঠিত

জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডা নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে সহযোগিতা নিয়ে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের লিখিতভাবে জানিয়েছে, তারা এখন থেকে ভাসানচরে সহায়তা দেবে। কানাডা জানিয়েছে, তারাও ভাসানচরে সহায়তা দেবে।

শাহরিয়ার আলম বলেন, ভাসানচরে জাতিসংঘের বিশেষ করে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) যে কার্যক্রম, তা শুরু হয়নি। বাংলাদেশের ওপর একভাবে চাপ পড়ছিল ভাসানচরের জন্য। সেটা অনেকাংশে লাঘব হবে তাদের নতুন এ সহযোগিতা নিশ্চয়তার মধ্য দিয়ে।

ভাসানচরে মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্ত হওয়ার উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, শুরুতে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করলেও সেই অবস্থান বদলে সম্প্রতি ভাসানচরে শরণার্থীদের জন্য কাজ শুরু করতে সম্মত হয় জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও কানাডাও বিরোধিতা করেছিল। অবশেষে তারাও ভাসানচরে যুক্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com