রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

রুদ্ধশ্বাস ম্যাচে হারের প্রতিশোধ নিলো পাকিস্তান

  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ভারতকে হারেয়ে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রতিশোধ নিলো পাকিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের পর সুপার ফোরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নিলো পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৮১ রান ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাবরবাহিনী। আর সেটা সম্ভব হয় মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজ। তারা দুজন তৃতীয় উইকেটে ৪১ বলে ৭১ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। নাওয়াজ ২০ বলে ৪২ ও রিজওয়ান ৭১ রান করেন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত। ৪৪ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের বড় সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৮২/৫ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং: খুশদীল ১৩* ও ইফতিখার ২*।
আউট: ২২/১ (বাবর ১৪), ৬৩/২ (ফখর ১৫), ১৩৬/৩ (নাওয়াজ ৪২), ১৪৭/৪ (রিজওয়ান ৭১), ১৮০/৫ (আসিফ ১৬)।
বোলিং: বিষ্ণোই ১/২৬, চাহাল ১/৪৩, ভুবনেশ্বর ১/৪০, পান্ডিয়া ১/৪৪, অর্শ্বদীপ ১/২৭।

ভারত: ১৮১/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ভুবনেশ্বর ০* ও বিষ্ণোই ৮*।
আউট: ৫৪/১ (রোহিত ২৮), ৬১/২ (রাহুল ২৮), ৯১/৩ (সূর্যকুমার ১২), ১২৬/৪ (পন্ত ১৪), ১৩১/৫ (পান্ডিয়া ০), ১৬৮/৬ (হুদা ১৬), ১৭৩/৭ (কোহলি ৬০)।
বোলিং: রউফ ১/৩৮, শাদাব ২/৩১, নাওয়াজ ১/২৫, হাসনাইন ১/৩৮ ও নাসিম ১/৪৫।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।

ভারতের একাদশ:
রোহিশ শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com