মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বাড়ায় মানসিক চাপ শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ নিজের ঘর থেকে শিশুশ্রম বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

নাঈম-শাবনাজের মেয়ের নতুন ম্যাশআপ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম। পড়াশোনার পাশাপাশি কণ্ঠে গানও তোলেন তিনি। সম্প্রতি কয়েকটি গানের সমন্বয়ে একটি নতুন ম্যাশআপ কাভার করেছেন মাহাদিয়া।

মাহাদিয়া ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘আরমান’র মালা বেগমের কণ্ঠের জনপ্রিয় গান ‘আকেলে না জানা’ ও উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসানের শ্রোতাপ্রিয় ‘রঞ্জিস হি সাহি’ গজলটিকে নিয়ে ম্যাশআপটি তৈরি করেছেন।

গত সোমবার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাহাদিয়া নাঈম’-এ গানটি প্রকাশ করেছেন মাহাদিয়া। ঐ ম্যাশআপটির নাম দেওয়া হয়েছে ‘আকেলে না জানা ও রঞ্জিস হি সাহি বাই মাহাদিয়া নাঈম’। ভিডিওচিত্র ধারণ করা হয়েছে ভারতের জয়পুরে।

ঐ মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন লাভিস রাওয়াত। সম্পাদনা করেছেন শুভম গুপ্ত। আর প্রযোজনায় ছিল নাঈম প্রডাকশন।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেজে থেকে মাহাদিয়ার ম্যাশআপের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘আমাদের মেয়ে মাহদিয়া নতুন কভার গান করেছে। এর আগে মাহাদিয়া অনেক জনপ্রিয় বাংলা ও ইংরেজি গান কভার করেছিল। এবার মাহাদিয়া দুটি ক্লাসিক গান একসঙ্গে একটি ম্যাশআপ করেছে। আমরা আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। সবাই মাহাদিয়াকে উৎসাহিত করবেন এবং ভালোবাসা দিবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com