বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা ​ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বাধ্যতামূলক হচ্ছে ‘এ-চালান’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা ১৬-তে মরক্কো স্টারমারের ১৫ বিলিয়ন পাউন্ডের সামরিক পরিকল্পনায় কী রয়েছে এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না

তিন মাসে পদ্মাসেতুর টোল আদায় ২০০ কোটি টাকা

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০০ বার পঠিত

পদ্মাসেতু উদ্বোধনের পর তিন মাসে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০০ কোটি টাকা। এই সময় সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন।

এই হিসাবে তিন মাসে সেতুর নির্মাণ ব্যয়ের শূন্য দশমিক ৬৬ শতাংশ উঠে এসেছে। এই হারে টোল আদায় হলে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠে যাবে ৩৮ বছরে।

পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, গত ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে, গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা।

গত ২৫ জুন সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আদায় আরো বাড়তে পারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com