রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

রাজধানীতে ছাদ থেকে মাথায় পানির ট্যাংক পড়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রাজধানীতে হোটেলের ছাদ থেকে মাথায় পানির ট্যাংক পড়ে জামেলা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে কদমতলীতে সাদ্দাম মার্কেটে এ ঘটনা ঘটে।
জামেলা আক্তার খাজা হোটেলের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইলে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. সৌরভ বলেন, সাদ্দাম মার্কেটে খাজা হোটেল নামে নতুন একটি হোটেল হয়েছে। জামেলা ঐ হোটেলের থালা-বাসন ধোয়ার কাজের সময় হঠাৎ একতলা ছাদ থেকে পানির ট্যাংক তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন জামেলা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com