রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

টাইগারদের বিশ্বকাপ জার্সি, রয়েছে ঐতিহ্য

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিভিন্ন দলগুলো তাদের জার্সি এরইমধ্যে উন্মোচন করে ফেলেছে। সদ্যই নিউজিল্যান্ড ক্রিকেট টিম তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে ব্যাপক সাড়া ফেলেছে।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের জার্সি উন্মোচন করেছে। তবে বিসিবি এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জার্সি গায়ে কোনো ক্রিকেটারের ছবি প্রকাশ করেনি।

বরং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মধ্য দিয়ে উন্মোচন করেছে বিশ্বকাপের জার্সি। যেখানে তারা জানিয়েছে, এবারের বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে তারা।

যার ফলে এবারের জার্সিতে দেশের গৌরব জামদানি, সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভিডিওতে তারা লিখেছে,

‘আমরা আমাদের গর্বের অভিযান তুলে ধরার কাজ করেছি। আমরা জামদানির প্রিন্ট নিয়েছি, রয়েল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনকে ফুটিয়ে তুলেছি।’

এরপরই কাউন্টডাউনের মাধ্যমে এবারের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভিডিওতে উল্লেখিত জার্সি ছিল ৭৫ নাম্বারের। যা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নাম্বার।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বের সুপার টুয়েলভে খেলবে। যেখানে মোট ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর এবারের বিশ্বমঞ্চে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com