বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ অনুষ্ঠিত  বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া হতাশাজনক: ডি ভিলিয়ার্স কেউ মিথ্যা অপবাদ দিলে যাচাই করবেন— এস এম জাহাঙ্গীর অবৈধ ট্রাক্টর–টলির দাপটে চরভদ্রাসন: বাড়ছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে সড়ক দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি যেকোনো দিন হতে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ‘গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব’ উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভার নান্দনিক মঞ্চ প্রস্তুত নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল

চট্টগ্রামে ১৫৯ যাত্রী-ক্রু নিয়ে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার পঠিত

আকাশে যান্ত্রিক ত্রুটির জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নেপাল এয়ারলাইন্সের এক ফ্লাইট। এতে অল্পের জন্য রক্ষা পেলো নেপাল এয়ারলাইন্সের ৯ ক্যাপ্টেন-ক্রুসহ ১৫৯ জন যাত্রী।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেপাল এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে ব্যাংকক যাচ্ছিল। বিমানটি উড়ার পর বাংলাদেশের আকাশসীমায় এলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

‘এ সময় বিমানের ক্যাপ্টেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি চায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে বিমানটি শাহ আমানতে অবতরণ করে।’

রাত পৌনে ১০টায় বিমানবন্দরের পরিচালক বলেন, এখন বিমানটির ত্রুটি সারানো হয়েছে বলে তাদের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। কিছু সময় পরে বিমানটি ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com