সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী খুলনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উচ্ছ্বসিত উলসী গ্রামের বাসিন্দারা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন  নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আইনমন্ত্রীর কাছে হাতজোড় করে সহযোগিতা চাইলেন শামীম ওসমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জন্য নির্মিত অব্যবহৃত ভবনটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার নামে হার্ট ইনস্টিটিউিট করার ব্যাপারে আইনমন্ত্রীর কাছে হাতজোড় করে সহযোগিতা চেয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে শামীম ওসমান
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে তিনি এ অনুরোধ করেন।

জেলায় হার্ট ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের ঢাকায় হাসপাতলে নেয়ার আগে পথেই মারা যান। রাজধানীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ এই জেলায় হৃদ্‌রোগের চিকিৎসা ব্যবস্থা না থাকায় শত শত মানুষের মৃত্যু হচ্ছে। তাই নারায়ণগঞ্জে একটি হার্ট ইনস্টিটিউট করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, শহরের পুরান কোর্ট এলাকায় ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বিশাল ভবনটি এ ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। ভবনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার ব্যাপারে আইনমন্ত্রীর সহযোগিতা চাইলে মন্ত্রী তাকে আশ্বাসও দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আমিন উদ্দিন এবং আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ারসহ জেলার বিশিষ্টজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com