বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ভিডিওর পর বুবলীর ছবি ভাইরাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ বার পঠিত

চিত্রনায়িকা শবনম বুবলী ৪১ মিনিটের ভিডিওবার্তা এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন পোস্টে নজর কেড়েছেন নায়িকা।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন বুবলী। তার সেই ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রযোজিত ‘চাদর’ সিনেমায় এই লুকেই পর্দায় হাজির হবেন তিনি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বিএফডিসি। এতে বুবলীর সঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাবেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা জাকির হোসেন রাজু।

এদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে নানা জল্পনার অবসান ঘটাতে বুবলী জানান, ২০১৬ সালে আমি যখন চলচ্চিত্রে কাজ শুরু করি। তখন শাকিব খান (আমার স্বামী, আমার সন্তানের বাবা) মেন্টর হিসেবে গাইড করতেন। তার মাধ্যমেই আমার ফিল্মে কাজ করার সুযোগ হয়। সে সময় শাকিব খান কারও সঙ্গে সম্পর্কে ছিলেন, এ খবর আমি জানতাম না। বরং খবরে দেখেছি, তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ২০১৭ সালে তার বিয়ে-সন্তানের বিষয়গুলো সবার মতো আমিও জানতে পারি।

তিনি আরও বলেন, আমি যদি জানতাম শাকিব খান-অপু বিশ্বাস জটিল সময় পার করছেন, তাহলে আমি কখনোই যুক্ত হতাম না। সবকিছু জেনেশুনে কোনো ধরনের সমস্যা তৈরি করার মানসিকতা আমার নেই, ছিলও না। যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা বিষয়টি জানেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com