মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

মেসি কী আগামী বিশ্বকাপ খেলবেন? যা জানালেন আর্জেন্টাইন কোচ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসি জানিয়ে দেন, হয়তো এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ কিনা- এমন প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

সোমবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে দলটির কোচ স্কালোনি বলেন, দেখা যাক মেসি (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যায় কি না। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলাটা উপভোগ করে যেতে পারব কি না।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক আর্জেন্টিনা। ফাইনালের চিন্তা বাদ দিয়ে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াতেই মনোযোগ দিতে চান স্কালোনি।

তিনি বলেন, গোটা দেশের ফুটবলপ্রেমীদের সমর্থন আছে আমাদের সঙ্গে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু আপাতত ভাবতে চাই না।

স্কালোনি কথা বলেন ডি পল ও ডি মারিয়ার চোট নিয়েও। দুইজনই সুস্থ আছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে দুজনই ভালো আছে।

নেদারল্যান্ডস ম্যাচের ঘটনাকে পেছনে ফেলে ক্রোয়েশিয়া ম্যাচ নিয়েই ভাবতে চান আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবেই খেলেছি। আমরা প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া সবাইকে সম্মান করি। মাঠের ঘটনা মাঠেই রেখে আসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com