শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত চায় সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম

  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের (জেলা জজ) সঙ্গে এজলাস চলাকালে করা আচরণের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম।

শনিবার সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, আদালতে কোন মামলা চলাকালীন সময়ে কেউ কখনোই হস্তক্ষেপ করতে পারেন না। মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিবে। এখানে কারো হস্তক্ষেপ কাম্য নয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে যে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন আচরণ করা হয়েছে, তা অনভিপ্রেত, ন্যাক্কারজনক ও অত্যন্ত দুঃখজনক। এতে বিচার বিভাগের মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, আমরা বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও স্বাধীনতা পুনর্বহাল এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রধান বিচারপতির কাছে স্বাধীন ও সাহসী বিচারিক ভূমিকা আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com