সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন জিয়ানগরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হামে আরও দুইজনের মৃত্যু এপ্রিলের ৫দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের : গণমাধ্যম রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ছিনতাইয়ের আধঘণ্টার মধ্যে আটক ৩ কিশোর

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দেয়ালের পাশে ছিনতাই করার আধঘণ্টার মধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্ত্রিক এলাকার বিএলআরআই গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আধ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে পুলিশ ও জাবি প্রশাসনের যৌথ চেষ্টায় তিন কিশোর ছিনতাইকারীকে আটক করা হয়।

আটক তিন কিশোর হল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুর্বণপুর গ্রামের শাহীনের ছেলে সুমন, রংপুরের ডিমলা উপজেলার কারিরা চাপানি গ্রামের আসাদের ছেলে সম্রাট ও ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের আজিমের ছেলে জীবন। তারা সবাই জাহাঙ্গীরনগরের পেছনে ইসলামনগরে ভাড়া থাকে।

ছিনতাইয়ের স্বীকার দুলাল উদ্দিন বলেন, ছেলের হৃদরোগের সমস্যার কারণে সাভারে হাসপাতালে দেখায়ে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমার ছেলে বাসে ওঠতে পারে না। তাই রিকশায় ছেলে ও এক সহকর্মীকে নিয়ে পলাশবাড়িতে বাসায় ফিরছিলাম। এসময় জাহাঙ্গীরনগরের গেট পার হয়ে বিএলআরআই গেটের অপর পাশে পৌঁছানো মাত্র রিকশা থামিয়ে তিন জন আমার ছেলের গলায় চাপাতি ধরে ও কাছে থাকা মোবাইল-টাকা সব নিয়ে যায়। পরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়াল লাফিয়ে পার হয়ে যায়। এরপর হাইওয়ে থানার পুলিশকে বিষয়টি জানাই।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ছিনতাই হওয়া ব্যক্তিরা প্রথমে আমাদের খবর দেয়। পরে আমার ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহয়তায় তিনজনকে আটক করতে সক্ষম হই। তিন ছিনতাইকারী ও ভুক্তভোগীদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com