বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ।

বৃহস্পতিবার সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এসময় গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২০’ অনুযায়ী দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ (১৫ বছর +)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক ৪ শতাংশ (১৫ বছর+)।

এদিকে সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৩ হাজার ৩১২টি।

একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন পুনরায় বৃহস্পতিবার ৪টা ৩৭ মিনিটে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com