বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খসরু চৌধুরীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিজিএমইএর পরিচালক মো. খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ২০ হাজারেরও বেশি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ধারাবাহিকভাবে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকা-১৮ আসনের অন্তর্গত ডিএনসিসির ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে এসব শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। খসরু চৌধুরী সিআইপি নিজ হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

এ সময় খসরু চৌধুরী সিআইপি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ঢাকা-১৮ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। কেসি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত যত্নসহকারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম বলেন, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ২০ হাজারেরও বেশি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা রোজার শুরু থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণের কার্যক্রম শুরু করেছি। এ অঞ্চলের প্রতিটি গরিব, দুস্থ ও অসহায় মানুষ আমাদের ঈদ উপহার পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com