বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন পুনরায় শুরু

  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

জাতীয় সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের ২২তম এ বিশেষ অধিবেশন শুরু হয়। পরদিন গতকাল শুক্রবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে একটি স্মারক ভাষণ দেন। যেখানে তিনি দেশের অর্জন ও সংসদের ভূমিকা তুলে ধরেন। বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্য এটিই সংসদে শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের টানা দুই মেয়াদ শেষ হতে যাচ্ছে।

১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। ২০২৩ সালের ৭ এপ্রিল সংসদের সুবর্ণজয়ন্তী। তাই এ অধিবেশন সংসদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com