বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জেলেদের ফিরিয়ে আনতে ভোলায় কোস্টগার্ডের মাইকিং

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে গভীর সাগর ও সাগর মোহনায় মাছ শিকার করতে যাওয়া ভোলার জেলেদের নিরাপদে বাড়ি ফিরে আনার জন্য মাইকিং ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শুক্রবার (১২ মে) সকাল থেকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীর ও বিভিন্ন মৎস্য ঘাটে এ প্রচারণা চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোস্টগার্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে। গভীর সাগর ও সাগর মোহনায় মাছ শিকার করতে যাওয়া জেলেদের আড়তদার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে তীরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন মৎস্য ঘাট এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে গিয়ে তারা সচেতনতামূলক মাইকিং করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, উপকূলে ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্যও কোস্টগার্ড কাজ করবে। এ ছাড়াও দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও তার পরে মানুষকে চিকিৎসার জন্য মেডিকেল টিম ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com