বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চলতি নদী থেকে পাথর উত্তোলনের সময় আরো দুই যুবকের মৃত্যু হয়।

শনিবার ভোরে উপজেলার ছায়ার হাওরে ও ডলুরা বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। বাকি দুইজন হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের বাসিন্দা জয়নাল ও সেলিম।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে (উজাই মারা) যান আব্দুল মালেকসহ (৬০) আরও কয়েকজন। শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

দিরাই থানার ওসি মুক্তাদির আহমদ বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিশ্বম্ভরপুর থানার ওসি মো. সাইফুল আলম বজ্রপাতে ভাদেরটেক গ্রামের জয়নাল ও সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com