বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

প্রেসক্রিপশনের সূত্র ধরে পরিচয় মিললো অজ্ঞাত সোহরাবের

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে সোহরাব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর ৬ ঘণ্টা পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় পাওয়া যায়। মঙ্গলবার রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোহরাব আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। মঙ্গলবার সকালে ট্রেন যোগে পার্বতীপুর রেল স্টেশনে আসেন তিনি। দুপুরের দিকে স্টেশনের দুই নম্বর প্লাটফরমে একটি বসার স্থানে শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসানের নেতৃত্বে পরিচয় শনাক্তের কাজ শুরু হয়। নিহতের সঙ্গে থাকা ব্যাগের প্রেসক্রিপশনের সূত্র ধরে ৬ ঘণ্টা পর তার পরিচয় শনাক্তে সক্ষম হয় পুলিশ। তিনি রংপুরের পীরগাছা উপজেলার কিছামত ঝিনিয়াপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দীনের ছেলে।

পার্বতীপুর রেল থানার সাব-ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য নিহতের ছেলে রনি মিয়ার আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকল প্রক্রিয়া শেষে রাত ১১ টার দিকে তারা চলে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com