শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল জমি দখলের অপচেষ্টায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মাহাবুবুর রহমান তাহিরপুর রাজনীতিতে নতুন আলোচনার নাম আমির হোসাইন দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের ১৪০ ফিট পতাকা নিয়ে আনন্দ র‍্যালি ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক

কোহলিকে নিয়ে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আর দুইদিন পর শুরু হচ্ছে ত্রয়োদশ আসরের ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ফেবারিট স্বাগতিকরাই। বর্তমান সময়ে তিন ফরফ্যাটেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে ভারত। দলে রয়েছে কোহলি, রোহিত, বুমরাহ, অশ্বিনের মতো বড় বড় তারকারা। আর এবারের বিশ্বকাপে এই ক্রিকেটাররা জ্বলে উঠতে পারলে ভারতকে শিরোপা জেতা থেকে কেউ থামাতে পারবে না। তবে সবার নজর রয়েছে বিরাট কোহলির দিকে। এই কোহলি বিশ্বকাপে কেমন পারফর্ম করতে পারেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট উৎসবে মেতে উঠেছে পুরো বিশ্ব। দল এবং ক্রিকেটারদের নিয়ে বিচার, বিশ্লেষণ এবং মতামত প্রকাশ করছে সাবেক ক্রিকেটাররা। এবার আইপিএলে বেঙ্গালুরুর দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘বিরাট কোহলি দারুণ একটা বিশ্বকাপ কাটাতে যাচ্ছে। সে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহদের মধ্যে একজন হতে পারে। সর্বোচ্চ তিন রান সংগ্রাহকের একজন সে হতে পারে।’

শুধু কোহলিই নয়, ভারতীয় দুই ব্যাটার গিল এবং আইয়ারকে নিয়েও নিজের মন্তব্য প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি আইয়ারের ব্যাটিং দেখতে খুব পছন্দ করি। মাঝের ওভারগুলো সে যেভাবে ব্যাট করে, তা আমি দেখতে খুব পছন্দ করি। সে ব্যাটিংয়ের সময় খুব শান্ত থাকে। আর শুভমান গিলের কৌশল বেশ সোজাসাপটা। সে অনেক কিছু করার চেষ্টা করে। সে বোলারদের উপর দারুণ চাপ তৈরি করতে পারে।’

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com