শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ; সতর্কতার আহ্বান রাঙামাটিতে আন্ত:প্রেসক্লাব মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে পুলিশে টিআরসি পদে নিয়োগ উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি)

রান্না ঘরে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, সন্তানসহ দম্পতি হাসপাতালে

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নং ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের দেড় বছর বয়সী সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ ৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পেরেছেন, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তারা ৩ জন দগ্ধ হন।

আরমান আলি মোল্লার ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com