বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

হাজার হাজার নেতাকর্মী নিয়ে আ.লীগের শান্তি সমাবেশে যোগ দিলেন খসরু চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।

তিনি শনিবার সকালে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন। তীব্র রোদ উপেক্ষা করে মিছিলে নিজেই স্লোগান দেন খসরু চৌধুরী।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. খসরু চৌধুরী বলেন, আগুন সন্ত্রাস ও দেশি-বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে রাজপথে তাদের মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com