বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

মিষ্টি কুমড়ার ভেতরে মিলল হেরোইন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৬১৯ গ্রাম হেরোইনসহ আপন আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আপন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আবু তাহেরের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে অভিযান চালায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল। এ সময় আপনকে ৬১৯ গ্রাম হেরোইন, একটি মোবাইল ও একটি অটোরিকশাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতেন।

র‌্যাব আরো জানায়, সাক্ষীদের উপস্থিতিতে আপন আলীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com