শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

কক্সবাজার থেকে প্রথম ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাবে শুক্রবার

  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

কক্সবাজার জেলা তথা বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে ১ ডিসেম্বর (শুক্রবার)। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামকরণ করা ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে প্রথমবারের মতো রাজধানী ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

যাত্রী নিয়ে ট্রেনের শুভযাত্রা উপলক্ষে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দুপুর সাড়ে ১১টায় একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

অপরদিকে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি একইদিন শুক্রবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়ার আগে কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৪৮০ কিলোমিটার। কক্সবাজার থেকে ঢাকা রেলস্টেশনে পৌঁছবে ৮ ঘণ্টা ১০ মিনিটে। একইভাবে ঢাকা থেকে কক্সবাজার স্টেশনে পৌঁছাতে একই সময় লাগবে। এ রুটে সর্বনিম্ন ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৬৯০ টাকা।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটিতে মোট ২৩টি বগি থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com