বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের অধিবেশন শুরু মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণায় হাতিয়া শাখার শুভেচ্ছা ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

কবে থামবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর প্রভাবে কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত বাড়তে শুরু করবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শক্রবার সকালে গণমাধ্যমকে আবহাওয়াবিদ আব্দুর রহিম বলেন, বৃষ্টির প্রবণতা আজ দুপুর থেকে কমতে শুরু করবে। আশা করা যায় আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া আগামী দুই-তিন দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়তে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

চলতি বছর এ পর্যন্ত তিনটি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এরপর ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আঘাত করলো ভারতের উপকূলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com